Views Bangladesh Logo

জিএম কাদের-চুন্নুদের অপসারণ চান নেতাকর্মীরা, বনানী অফিস ঘেরাও

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচ‌নে জাতীয় পা‌র্টির ভরাডু‌বিসহ দলে স্বেচ্ছাচারিতার অফিযোগ এনে দল‌টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দে‌র ও মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু, কো-চেয়ারম‌্যান আনিসুল ইসলাম মাহসুদ‌ ও রেজাউল ইসলাম ভু্ইয়া‌র অপসারণ চে‌য়ে‌ছে দল‌টির মাঠপ‌র্যা‌য়ের নেতাকর্মীরা। চেয়ারম‌্যা‌নের বনানী অফিস তারা ঘেরাও করে রেখেছে।

জিএম কা‌দের ও চুন্নু‌দের আসার খবর পে‌য়ে আজ বুধবার সকাল থে‌কেই নেতাকর্মীরা চেয়ারম‌্যা‌নের বনানী অফিসে ভিড় কর‌তে শুরু ক‌রেছে। ‘অ্যাকশন অ্যাকশন, কাদের-চুন্নুর বিচার চাই’ স্লোগান দিচ্ছে তারা। কা‌দের, চুন্নু, শে‌রিফা, রেজাউল ও অনিসের বিরু‌দ্ধে ক্ষোভ প্রকাশ ক‌রে দল থে‌কে তাদের অপসারণ চান এসব নেতাকর্মী। তাদের বি‌ক্ষো‌ভে উত্তপ্ত হ‌য়ে উঠেছে সেখানকার প‌রি‌স্থি‌তি। সামাল দি‌তে পু‌লিশ অবস্থান নি‌য়ে‌ছে বনানী অফিসে। তারা অফিসের প্রবেশ পথ বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে। ‌নেতাকর্মী কাউকে ঢুক‌তে দি‌চ্ছে না। নেতাকর্মীরা বাইরে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ কর‌ছে।

উত্তপ্ত প‌রি‌স্থি‌তি টের পে‌য়ে দলের চেয়ারম‌্যান ও মহাস‌চিব এখনও বনানী অফিসে আসেন‌নি। শপথ নি‌তে আজ সকা‌লে বনানী অফিসে নতুন এমপিদের নি‌য়ে বৈঠক করার কথা থাক‌লেও শপথ নি‌তে তিনি সংস‌দে চ‌লে গে‌ছেন। বি‌রোধীদ‌লের উপ‌নেতার ক‌ক্ষে বৈঠক শেষ ক‌রে শপথ গ্রহণ ক‌রেন।

বনানী অফিসে বি‌ক্ষো‌ভে যোগ দিয়েছেন দ‌লের ঢাকা মহানগর উত্তর, দ‌ক্ষিণ ও আশপাশের জেলার নেতাকর্মী‌রা। আছেন দ‌লের কো-চেয়ারম‌্যান সৈয়দ আবু হো‌সেন বাবলা, প্রেসি‌ডিয়াম সদস‌্য সাইফু‌দ্দিন আহ‌মেদ মিলন, লিয়াকত হো‌সেন খোকা, জ‌হিরুল ইসলাম জ‌হির, জ‌হিরুল আলম রু‌বেল ও সরদার শাহজাহানসহ নির্বাচ‌নে অংশ নেওয়া দ‌লীয় প্রার্থীরা।

তা‌দের সমর্থন জা‌নি‌য়ে পা‌শে দাঁড়ি‌য়ে‌ছেন দ‌লের কো-চেয়ারম‌্যান কাজী ফি‌রোজ রশীদ, প্রেসি‌ডিয়াম সদস‌্য সা‌হিদুর রহমান টেপা, প্রেসি‌ডিয়াম সদস‌্য ও ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি শ‌ফিকুল ইসলাম সেন্টু, সদস‌্য স‌চিব জাহাঙ্গীর আলম পাঠান এবং যুগ্ম মহাস‌চিব গোলাম মোহাম্মদ রাজুসহ দ‌লের‌ শীর্ষপর্যা‌য়ের নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ