Views Bangladesh Logo

‘মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান ছিল না’ বলে তোপের মুখে জমিয়ত নেতা

পটুয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা সভাপতি আব্দুল্লাহ হক কাওসারী বলেন, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো অবদান ছিল না। এমন মন্তব্যের পরই উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

এরপর কয়েকজন মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানান এবং অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বীর মুক্তিযোদ্ধারা এ ধরনের মন্তব্যকে ‘ইতিহাস বিকৃতি’ বলে নিন্দা জানান এবং স্বাধীনতা দিবসের মতো দিনে এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ