Views Bangladesh Logo

মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসের কনসার্ট, সঙ্গে ওয়ারফেজ ও শিরোনামহীন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে আজ রাতে মঞ্চ মাতাবেন ‘নগর বাউল’খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশেষ কনসার্ট।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জেমস স্টেজে উঠবেন। তিনি বলেন, দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে এমন আয়োজন হচ্ছে, তাই সংগীতপ্রেমীদের জন্য এটি হবে উৎসবমুখর এক সন্ধ্যা।

গত কয়েক মাসে দেশে বড় কোনো কনসার্টের আয়োজন হয়নি; বিদেশি শিল্পীদের নিয়ে পরিকল্পিত বেশ কিছু অনুষ্ঠানও বাতিল হয়। সেই স্থবিরতার পর রাজধানীতে আবারও ওপেন-এয়ার সংগীত উৎসব ফিরছে।

এই কনসার্টে জেমসের পাশাপাশি পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও শিরোনামহীন। ব্যান্ডগুলোর প্রত্যাশা, আগামীর সরকার দেশের ব্যান্ড সংগীতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে এবং দেশ-বিদেশে আরও কনসার্ট আয়োজনের সুযোগ সৃষ্টি করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ