Views Bangladesh Logo

দুই মাসের ইউরোপ ট্যুরে জেমস, শুরু ২৫ জুলাই লন্ডনে

দীর্ঘ দুই মাসের জন্য ইউরোপ সফরে যাচ্ছেন নগর বাউল জেমস। ইউরোপ ট্যুরের বিষয়টি আগে থেকেই জানা থাকলেও এতদিন তার নির্দিষ্ট তারিখ ও শহরগুলো প্রকাশ করা হয়নি। এবার নিজের ফেসবুক পেজে ট্যুরের পূর্ণ শিডিউল প্রকাশ করেছেন এই জনপ্রিয় রকস্টার।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডন দিয়ে শুরু হবে জেমসের ইউরোপ ট্যুর। এরপর ধারাবাহিকভাবে তিনি পর্তুগাল (২৬ জুলাই), সাইপ্রাস (৯ আগস্ট), রোম (১৬ আগস্ট), ভেনিস (২২ আগস্ট) এবং সুইডেন (৫ সেপ্টেম্বর)–এ কনসার্ট করবেন।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, প্রায় দুই মাসব্যাপী এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “এর আগে যুক্তরাষ্ট্রে সফলভাবে ট্যুর শেষ করেছি। আশা করছি, ইউরোপের ট্যুরটিও জাঁকজমকপূর্ণ হবে। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং প্রবাসী বাংলাদেশিরা কনসার্টগুলো নিয়ে বেশ উচ্ছ্বসিত।”

আয়োজকরা মনে করছেন, ইউরোপের বিভিন্ন শহরে প্রবাসী বাঙালিদের ব্যাপক উপস্থিতিতে প্রতিটি কনসার্ট উৎসবমুখর হয়ে উঠবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ