Views Bangladesh Logo

‘নতুন জেমস বন্ডে’র খোঁজ শুরু করেছে অ্যামাজন এমজিএম স্টুডিও

জনপ্রিয় জেমস বন্ড সিরিজে নতুন প্রধান চরিত্র নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে অ্যামাজন এমজিএম স্টুডিও।

স্টুডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি খুঁজতে অডিশন শুরু হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ফ্র্যাঞ্চাইজিটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে বলে ধারণা করা হচ্ছে।

স্টুডিও জানায়, কাস্টিং প্রক্রিয়ার বিস্তারিত বিষয়ে তারা এখনই মন্তব্য করবে না। তবে উপযুক্ত সময়ে ০০৭ ভক্তদের জন্য হালনাগাদ তথ্য জানানো হবে।

এর আগে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যায় ড্যানিয়েল ক্রেগকে।

মার্কিন বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, ইতোমধ্যে নতুন বন্ড চরিত্রের জন্য অডিশন শুরু হয়েছে। এতে কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

নতুন জেমস বন্ড ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। প্রযোজনায় আছেন অ্যামি প্যাসকাল এবং ডেভিড হেইম্যান, আর নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন ট্যানিয়া ল্যাপোয়েন্টে।

সিনেমাকনে স্টুডিওর ফিল্ম প্রধান কোর্টনি ভ্যালেন্টি জানান, তারা জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিটিকে অত্যন্ত সতর্কতা ও শ্রদ্ধার সঙ্গে এগিয়ে নিচ্ছেন এবং এর ঐতিহ্য বজায় রাখতে সময় নিচ্ছেন।

নতুন বন্ড হিসেবে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় জ্যাকব এলর্ডি, ক্যালাম টার্নার এবং অ্যারন টেইলর-জনসনের মতো নামগুলো শোনা যাচ্ছে। তবে নতুন ও তুলনামূলক কম পরিচিত কোনো অভিনেতাকে বেছে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ