Views Bangladesh Logo

প্রথমবারের মতো অভিনয়ে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে দর্শকদের জন্য ব্যতিক্রমী আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আই। তাদের নতুন ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’-এ অভিনয়ে দেখা যাচ্ছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। এটি তার ক্যারিয়ারে প্রথম কোনো ফিকশনধর্মী প্রযোজনায় অভিনয়।

এর আগে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও নাটক বা ফিকশনে এটাই জামাল ভূঁইয়ার প্রথম অভিনয়।

জানা গেছে, শুরুতে প্রস্তাব ফিরিয়ে দিলেও পরিচালক তারিক মুহাম্মদ হাসানের অনুরোধে পরে রাজি হন তিনি। জামাল নিজেও জানিয়েছেন, বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা থাকলেও নাটকে অভিনয় তার কাছে সম্পূর্ণ নতুন ও চ্যালেঞ্জিং এক অভিজ্ঞতা।

নাটকে জামাল ভূঁইয়ার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। এছাড়া আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক, তানভীরসহ অনেকে। নাটকটির গল্প, কাহিনি ও পরিচালনায় রয়েছেন তারিক মুহাম্মদ হাসান।

‘ব্রাজেন্টিনা ক্লাব’-এর কাহিনি গড়ে উঠেছে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের আবেগ, মান-অভিমান, ঝগড়া, হাস্যরস ও নানা নাটকীয় ঘটনাকে ঘিরে। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দুই শিবিরের চিরচেনা প্রতিদ্বন্দ্বিতাকে বিনোদনমূলক আঙ্গিকে তুলে ধরা হয়েছে ধারাবাহিকটিতে।

ধারাবাহিক নাটকটি প্রতি শনি ও রোববার রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ