Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

জামায়াতে ইসলামীর ২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। রাত ৮টার কিছু পরে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।

জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে যমুনায় প্রবেশ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ৭টা ৩৫ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হয়। বিএনপির বৈঠক শেষ হলে শুরু হয় জামায়াতের বৈঠক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ