জামায়াতের ভরাডুবি, বগুড়ার সাত আসনই বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বগুড়ার সাতটি সংসদীয় আসনের সবগুলোতেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
বগুড়া- ১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহাবুদ্দিন পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।
বগুড়া-২ ( শিবগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়ে পরাজিত হন।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির প্রার্থী আবদুল মহিত তালুকদার
ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।
বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট।
বগুড়া-৫ ( শেরপুর-ধুনট) আসনে ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দবিবুর রহমান ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট পেয়ে পরাজিত হন।
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে