Views Bangladesh Logo

বগুড়ায় জামায়াতের ৭ এমপি প্রার্থী নাম ঘোষণা

সংস্কার শেষে নির্বাচন দাবি করলেও বগুড়ার ৭ সংসদীয় আসনে সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের নিয়ে এক প্রীতি সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

৭ প্রার্থী হলেন- অধ্যক্ষ শাহাবুদ্দিন( বগুড়া-১), অধ্যক্ষ শাহাদাতুজ্জামান (বগুড়া-২), নূর মোহাম্মদ আবু তাহের (বগুড়া-৩), অধ্যক্ষ মাওলানা তায়েব আলী (বগুড়া-৪), আলহাজ্ব দবিবুর রহমান (বগুড়া-৫), আবিদুর রহমান সোহেল (বগুড়া-৬) ও গোলাম রব্বানী (বগুড়া-৭)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ