Views Bangladesh Logo

দরজা ভেঙে ঘরে ঢুকে প্রেমিকাসহ জামায়াত কর্মীকে আটক করলেন স্থানীয়রা

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীর ঘরে শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে জামায়াতের কর্মীকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। এ সময় দরজা ভেঙে ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় ওই ব্যক্তি ও সংশ্লিষ্ট নারীকে আটক করার দাবি করেন এলাকাবাসী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, শরিফুল ইসলাম মোড়ল টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক নারীর ঘরে প্রবেশ করলে বিষয়টি জানতে পেরে গ্রামবাসী সেখানে জড়ো হন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দুজনকে আটক করা হয়। শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেলের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবলুর রহমান জানান, রাত প্রায় ১২টা পর্যন্ত গ্রামবাসী ওই দুজনকে আটকে রাখেন। তিনি দাবি করেন, শরিফুল ইসলাম জামায়াতের একজন সক্রিয় কর্মী এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সংগঠক হিসেবে কাজ করেন।

এ বিষয়ে দেবহাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম তাদের সংগঠনের সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে অবগত ছিলেন না। পরে লোকমুখে বিষয়টি শুনেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে পরে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মামলা বা আইনি পদক্ষেপের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শরিফুল ইসলাম বা সংশ্লিষ্ট নারীর বক্তব্যও পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ