Views Bangladesh Logo

সূত্রাপুরে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতার কারাদণ্ড

রাজধানীর সূত্রাপুরে ভোট কেনার অভিযোগে জামায়াতে ইসলামী সূত্রাপুর থানা শাখার নায়েবে আমির মো. হাবিবকে ভ্রাম্যমাণ আদালত দুই দিনের কারাদণ্ড দিয়েছেন।

লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. নাজিম উদ্দিন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে মো. হাবিবকে দুই দিনের কারাদণ্ড দেন।

এদিকে একই এলাকায় পৃথক আরেক ঘটনায় জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিদর্শক মোহাইমিনুল বলেন, এক প্রিসাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের মধ্যে কার্ড বিতরণ করছিলেন। এ সময় কিছু বিএনপি কর্মী তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে বনানী থানার কড়াইল বস্তিতে দুই দলের নারী কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের এক নারী কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, জামায়াতের নারী কর্মীরা তাদের পোলিং এজেন্টদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় বিএনপির কিছু নারী সমর্থক সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ