Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে নগদ টাকাসহ জামায়াত সভাপতি আটক

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রের সামনে থেকে পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি শরীফকে নগদ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শরীফ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। বৃহস্পতিবার সকালে ভোট শুরু হওয়ার পর শহরের হাসপাতাল রোডের রিজিয়া খাতুন গার্লস একাডেমি স্কুল ভোটকেন্দ্রে বিএনপির সমর্থকদের হাতে জামায়াতের নারীসহ দুই সমর্থক আটক হয়।

ঘটনার সময় শরীফের কাছে থেকে নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ঘটনাস্থলে পৌঁছে নগদ টাকাসহ জামায়াত নেতাকে আটক করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ