প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতের ইফতারের দাওয়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের ইফতারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে দাওয়াত পৌঁছে দিতে আজ বুধবার সকালে সচিবালয়ে যান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উনি (প্রধানমন্ত্রী) দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে