Views Bangladesh Logo

টাকাসহ আটক জামায়াতের জেলা আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বর্তমানে পরিবারের জিম্মায় রাখা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল। তবে রাত সাড়ে ১১টায় হাসপাতালের এক পরিচালক জানান, উন্নত চিকিৎসার জন্য বেলাল উদ্দিনকে ঢাকা হৃদরোগ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কেএম আনোয়ারুল হক কাজল সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। বর্তমানে বেলাল উদ্দিন হাসপাতালে পরিবারের সঙ্গে চিকিৎসাধীন রয়েছেন এবং তার নিরাপত্তার জন্য মেডিকেল পুলিশও রাখা হয়েছে। তিনি আরও বলেন, ঠাকুরগাঁও জেলা আমিরের বিরুদ্ধে কোনো মামলা নেই, প্রশাসন শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিল।

রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ রায় জানান, বুকের ব্যথা নিয়ে ভর্তি হওয়া বেলাল উদ্দিনের ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ