Views Bangladesh Logo

ডাক্তার না হয়েও নামের ‘ডা.’ ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ

ডাক্তার না হয়েও নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করার অভিযোগে ফেনী-৩ আসনের (সোনাগাজী–দাগনভুঁঞা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ ফখরুদ্দিন মানিক তার লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন। তবে তার দাখিল করা নির্বাচনী হলফনামায় এ ধরনের কোনো পদবির উল্লেখ নেই, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ ছাড়া তিনি এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেছেন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে তাকে আগামী ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ