শেরপুর-৩ আসনে ভোট বর্জন জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মাসুদুর রহমান অভিযোগ করেন, ভোটগ্রহণ চলাকালে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে জামায়াতের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বের করে দিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। এছাড়া কেন্দ্রে জালভোটসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে