Views Bangladesh Logo

পাঠ্যপুস্তকে ২০০৬-২০২৪ সাল পর্যন্ত শহীদদের নাম অন্তর্ভুক্ত চান জামায়াতের আমির

 VB  Desk

ভিবি ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের নাম ও গল্প অবশ্যই শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম তাদের অবদান সম্পর্কে জানতে পারে।

তিনি আরও বলেন, সরকারকে অবশ্যই সকল শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দিতে হবে।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াতের আমির।

শফিকুর রহমান বলেন, শেখ হাসিনাই ছিলেন মাস্টারমাইন্ড, যিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যার পরিকল্পনা করেছিলেন। দীর্ঘ সংগ্রামের পর ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়।

তিনি আরও বলেন, ‘শহীদদের পরিবারকে সান্ত্বনা দেয়ার কোনো উপায় নেই। দল হিসেবে আমরা সব সময় তাদের পাশে থাকব।’

জামায়াতের আমির বলেন, “হত্যাকারীরা মুক্ত হতে পারবে না। কিন্তু আমরা ফ্যাসিস্টদের মতো আচরণ করব না। আমরা বিচার চাই।’

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে শেখ হাসিনা ও তার মন্ত্রীরা বলতেন, তাদের দল কখনও ক্ষমতাচ্যুত হলে এক রাতে অন্তত পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হবে। কিন্তু ৫ আগস্টের পর তা হয়নি বলে জানান শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই তাদের আইনের আওতায় আনা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক।’

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনিও বলেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের ইতিহাস হত্যা ও ভোট চুরির ইতিহাস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ