Views Bangladesh Logo

হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াতের আমির

 VB  Desk

ভিবি ডেস্ক

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন জামায়াত আমির।

জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছ থেকে তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চান শফিকুর রহমান। এ সময় তিনি আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন।

হাসপাতালে শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি এস এম খালিদুজ্জামান।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল রাত সাড়ে ১০টার দিকে একটি পোস্ট দেন শফিকুর রহমান। সেখানে তিনি জানান, হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসকে দেখে এসেছেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেছেন যেন মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ