লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির
দেশে লাইলাতুল গুজব চলছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব গুজব পাত্তা না দিতে দেশবাসীকে অনুরোধ করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দেবেন না। ইনশা আল্লাহ, সত্যের বিজয় অবশ্যম্ভাবী।’
বুধবার রাত ১১টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেওয়া হয়।
এর আগে আজ বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়। পরে গুনে তাঁর কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
তবে বেলাল উদ্দিনকে টাকাসহ আটকের ঘটনায় নাটক সাজানোর অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। জামায়াত নেতাদের প্রশ্নবিদ্ধ করার জন্য কাজটি করা হয়েছে বলেও দাবি দলটির।
এছাড়াও সারাদেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল এবং সহিংসতা ছড়ানোর অভিযোগ উঠেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে