Views Bangladesh Logo

জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারকালে তার হৃদপিণ্ডে চারটি বাইপাস করা হয়। সুস্থ থাকলে আগামী সাত দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন বলে জানা গেছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই সার্জারি শুরু হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, সার্জারিটি করেন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখায় জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক জাতীয় মহাসমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি ছিল ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বন্ধ। রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে অধিকতর নিরাপদ ও কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচনা করেন চিকিৎসকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ