Views Bangladesh Logo

মিরপুরে ভোট দিলেন জামায়াতের আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়কে অবস্থিত মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার সময় কেন্দ্রে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।

ভোট শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান নির্বাচন ঘিরে ভোটারদের অংশগ্রহণ নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীক নিয়ে ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ