Views Bangladesh Logo

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান জামায়াত প্রধানের

 VB  Desk

ভিবি ডেস্ক

“নতুন বাংলাদেশ” গড়তে সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের ১২তম সাধারণ কাউন্সিলে বক্তব্য দেবার সময় তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির জাতির গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠায় সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “২০২৪ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণদের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাবে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে।”

জামায়াত আমির আক্ষেপ করে বলেন, “গত দেড় দশক ধরে দেশের আলেম-ওলামারা দেশে নজিরবিহীন অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন।”

সম্মেলনে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ