Views Bangladesh Logo

জামায়াতের আমির হাসপাতালে ভর্তি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাইপাস সার্জারির জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হয়। তার সঙ্গে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ শীর্ষ নেতারা।

প্রসঙ্গত, ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিক তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা না পাওয়া গেলেও চিকিৎসকরা ধারণা করেছিলেন, তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

এরপর ধারাবাহিকভাবে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় শফিকুর রহমানের হার্টে ৫টি ব্লক ধরা পড়ে। এসব ব্লকের মধ্যে ৩টি বেশি গুরুতর ও দুটি প্রায় ৫০ শতাংশের মতো ব্লক। গুরুতর তিনটি ব্লক অপসারণে আজ বাইপাস সার্জারি করবেন চিকিৎসকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ