Views Bangladesh Logo

বাতিঘরে জাইমা রহমান, কোন লেখকের কী বই কিনলেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান আজ শনিবার বাংলামোটরে চেইন বুকশপ বাতিঘরে বই কিনতে যান। দুপুর ১২টার দিকে তিনি বইয়ের দোকানে আসেন এবং প্রায় আধা ঘণ্টা ঘুরে পছন্দের বই বেছে নেন।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, জাইমা রহমান অন্য সব সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন। প্রধানমন্ত্রীকন্যাকে কাছে পেয়ে কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন।

এবারের কেনাকাটায় জাইমার পছন্দের তালিকায় ছিলেন দেশি-বিদেশি বিভিন্ন লেখক। বাংলাদেশের লেখকদের মধ্যে কিনেছেন কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হক, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন ও নূরুল কবিরের বই। পশ্চিমবঙ্গের লেখকদের মধ্যে রয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার। আন্তর্জাতিক সাহিত্য থেকে বেছে নিয়েছেন নোবেলজয়ী কলম্বিয়ান লেখক গার্সিয়া মার্কেজের বই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ