Views Bangladesh Logo

প্যারোলে মুক্তি, হাতকড়া পরে মায়ের জানাজায় যুবলীগ নেতা

নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরিহিত অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদ মাহমুদ। জানাজা শেষে তাকে আবার রংপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নীলফামারী ডাকবাংলো ঈদগাহ মাঠে তার মা রওশন আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সার্কিট হাউজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানা গেছে, রওশন আরা বেগম সোমবার (৩ আগস্ট) বিকেলে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর সাহিদ মাহমুদকে প্যারোলে মুক্তি দেওয়া হয়, যাতে তিনি মায়ের জানাজায় অংশ নিতে পারেন।

সাহিদ মাহমুদ নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। একাধিক মামলায় পলাতক থাকার পর গত বছরের ৭ সেপ্টেম্বর রংপুর নগরীর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি রংপুর কারাগারে আছেন।

জানাজা শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আবার কারাগারে নিয়ে যান।

এদিকে, সাহিদ মাহমুদের মায়ের জানাজায় বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ