Views Bangladesh Logo

নদীঘেরা লক্ষ্মীপুরে এবার ‘ইত্যাদি’, প্রচার হবে ৩১ জুলাই

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নতুন পর্বের জন্য এবার বেছে নেওয়া হয়েছে নদীঘেরা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে। জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে নান্দনিক মঞ্চ।

অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে। বরাবরের মতো এ পর্বও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। একটি গেয়েছেন লক্ষ্মীপুরের শিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। এছাড়া জেলা পরিচিতিমূলক নৃত্যগীতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় গানটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকেরা লক্ষ্মীপুরেরই কৃতী সন্তান, নাট্যব্যক্তিত্ব দিলারা জামানের সঙ্গে অভিনয়ে অংশ নেবেন।

এ ছাড়া থাকছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার। তুলে ধরা হবে তার এভারেস্ট জয়ের অভিজ্ঞতা এবং সেই অভিযানে ‘ইত্যাদি’ লেখা বিশেষ প্ল্যাকার্ড বহনের স্মৃতিও।

বিদেশি পর্বে স্থান পেয়েছে অস্ট্রেলিয়ার বিখ্যাত উপকূলীয় সড়ক গ্রেট ওশান রোড। পাশাপাশি থাকছে দর্শকপ্রিয় চিঠিপত্র পর্ব এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ