Views Bangladesh Logo

ইংল্যান্ড দলে ডাক পেলেন বিপিএল খেলা ইতালির ক্রিকেটার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৫ সদস্যের এই দলে সবচেয়ে বড় চমক হলেন ২৬ বছর বয়সী ওপেনার এমিলিও গে, যিনি এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের স্কোয়াডে ছিলেন এবং ইতালির জাতীয় দলের হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

এমিলিও গে'র জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। তবে তার মা ইতালীয় হওয়ায় তিনি ইতালির নাগরিকত্বও পান এবং গত বছর ইতালির জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন। ইতালির হয়ে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তানজানিয়ার বিপক্ষে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও টানা হাফসেঞ্চুরি করে ক্রিকেট মহলে নজর কেড়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের ওপেনিং জুটির নির্ভরযোগ্য মুখ জ্যাক ক্রাউলিকে বাদ দিয়ে এমিলিও গে-কে দলে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ৪ জুন লর্ডসে বেন ডাকেটের সঙ্গে ওপেনিং জুটিতে টেস্ট অভিষেক হতে পারে তার।

শুধু এমিলিও গে নন, এই দলে আরও দুজন প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন— পেসার সনি বেকার ও উইকেটরক্ষক ব্যাটার জেমস রিউ। এছাড়া চোট কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর অধিনায়ক হিসেবে ফিরছেন বেন স্টোকস। জো রুট, হ্যারি ব্রুক ও বেন ডাকেটরা দলে নিয়মিত মুখ হিসেবে আছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর আবারও টেস্ট দলে ফিরেছেন ওলি রবিনসনও।

ইংল্যান্ড স্কোয়াড (প্রথম টেস্ট): বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, হাস আটকিনসন, সনি বেকার, শায়েব রশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, জেমস রিউ, ওলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ