Views Bangladesh Logo

এক ম্যাচ হারলেই বিশ্বকাপ খেলা হবে না ইতালির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এখনও নিশ্চিত হয়নি ইতালির জায়গা। ইউরোপীয় প্লে-অফের সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইতালি। এখন বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে তাদের জিততে হবে আর মাত্র একটি ম্যাচ।

৩১ মার্চ প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে ইতালি। এই ম্যাচে জয় পেলেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পাবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ইতোমধ্যে ইউরোপ থেকে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেনসহ ১২টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি জায়গা নির্ধারিত হবে প্লে-অফের মাধ্যমে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ