গাজায় মসজিদে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২১
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি কেন্দীয় মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল-বালার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে একটি কেন্দ্রীয় মসজিদে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করেছে। এই মসজিদে বাস্তুচ্যুত লোকরা আশ্রয় নিয়েছিলেন।
এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮২৭ জনে। আর আহত হয়েছেন ৯৬ হাজার ৯১০ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে