Views Bangladesh Logo

ইসরায়েল-হামাস যুদ্ধ আঞ্চলিক অর্থনীতিতে প্রভাব ফেলছে: আইএমএফ প্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

ইসরায়েল এবং হামাসের মধ্যে উত্তেজনাপূর্ণ যুদ্ধ ইতোমধ্যে নিকটবর্তী দেশগুলোর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের-আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
বুধবার (২৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে- এফআইআই ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, “মিশর, লেবানন, জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান, সেখানে এ যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান৷”
বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ফিলিস্তিনির সংগঠন হামাস গত ৭ অক্টোবর, ইসরায়েলে একটি হামলা চালায়। যেখানে প্রায় ১ হাজার ৪০০ লোক মারা যায় এবং ২২২ জনকে জিম্মি করা হয়।
এদিকে ইসরায়েল গাজার স্থল, সমুদ্র এবং বিমান হামলা চালিয়েছে। যেখানে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধে এখন পর্যন্ত ৫ হাজার ৭৯১ জন নিহত হয়েছে।
ওয়াল স্ট্রিট টাইটানস ফোরামে নিজের মতামত জানানোর পরেরদিনই জর্জিয়েভা আবার বলেন, “যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিকে একটি ভারী ধাক্কা সামলাতে হতে পারে। আমরা যা দেখছি তা ইতোমধ্যেই উদ্বেগজনক, সামনে আরও বড় ধাক্কা রয়েছে।”
তিনি আরও বলেন, “আপনাদের পর্যটন-নির্ভর দেশ আছে। অনিশ্চয়তা পর্যটন শিল্পের জন্য একটি বড় ঘাতক। বিনিয়োগকারীরা সেই জায়গায় যেতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না যেখানে খরচ অনেক বেশি।”
এদিকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন- ২০৩০ এজেন্ডা, যেখানে তারা সৌদি আরবকে গিগা-প্রকল্পের মাধ্যমে পর্যটন ও ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করে অর্থনীতিকে জীবাশ্ম জ্বালানি থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। এমনকি এ বাজারটিতে ৫০০ বিলিয়ন ডলারের সম্ভাবনা রয়েছে। যেটি মেগাসিটি এনইওএম নামে পরিচিত।
এবিষয়ে ইতালীর ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজের মধ্যপ্রাচ্য বিশ্লেষক নাসের আল-তামিমি বলেন, "সৌদি আরবের সবকিছু এগিয়ে যাবে। পশ্চিমা দেশগুলো এবং ভারত ও চীনের কোম্পানিগুলো সৌদি বাজার হাতছাড়া করবে না। আপনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অর্থনীতির কথা বলছেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বাজার নির্মাণ শিল্প।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ