Views Bangladesh Logo

হামাস-ইসরায়েল সংঘাতে নিহত ছাড়াল ১১০০

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলি সরকার। হামাসের আকস্মিক আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। এতে উভয় পক্ষের ১১০০ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে।

সোমবার ইসরায়েলের সেনবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামাসের আক্রমণের মধ্য দিয়ে কয়েক যুগ সময়ের ভেতর সবচেয়ে বড় ধরনের সহিংসতার সূত্রপাত হয়। রবিবার (৮ অক্টোবর) রাতেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের লক্ষবস্তুতে একের পর এক রকেট এসে আঘাত করে। এসব রকেট ছোড়া হয় অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি অবস্থানগুলো থেকে।

এ ব্যাপারে জাতিসংঘ জানিয়েছে, সংঘাতে এক লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর হারিয়েছে। এর মধ্যে প্রায় ৭৪ হাজার মানুষ বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ