Views Bangladesh Logo

ইরানে ইসরায়েলের বিমান হামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

রানে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলে ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিশোধ নিতে শনিবার (২৬ অক্টোবর) ভোরে ‘সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা’ চালানোর কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। দুই ইসরায়েলি কর্মকর্তা জানান, এটি পারমাণবিক বা তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে করা হয়নি।

তেহরানে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, কিছু শব্দ শহরের আশপাশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে এসেছে।

মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান সহিংসতার সময় এই হামলা চিরশত্রু দেশগুলোকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি বাড়িয়েছে, যেখানে গাঁজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহসহ ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত।

ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি হামলার সম্ভাব্য লক্ষ্য হিসাবে দেশটির পারমাণবিক স্থাপনা এবং তেল স্থাপনাগুলোকেই দেখা হচ্ছিল। তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন জানিয়েছিল, ইসরায়েল আশ্বাস দিয়েছে যে, তারা এ জাতীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানবে না।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ