Views Bangladesh Logo

ঈদের মধ্যে গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত ৬৩

 VB  Desk

ভিবি ডেস্ক

সারাবিশ্বের মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-ফিতর। আর এ উৎসবের মধ্যে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৩ জন নিহত ও ৪৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৫৪৫ জনে এবং আহত ৭৬ হাজারের বেশি।

আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (১১ এপ্রিল) গাজা উপত্যকাজুড়ে এই বোমা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েল এমন এক সময়ে হামলাটি চালাল যখন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতা বন্ধ করার জন্য যুদ্ধবিরতির চুক্তির চেষ্টা করছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যদের হত্যা করার পর হঠাৎ করেই গাজা উপত্যকাজুড়ে হামলার মাত্রা বাড়িয়ে দেয় নেতানিয়াহু প্রশাসন। এ ছাড়াও ‘হামাস সদস্যদের হত্যার অজুহাতে’ মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবির ও উত্তরাঞ্চলের জাবালিয়া শিবিরেও তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে আরও বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হামলার পাশাপাশি ত্রাণ সহায়তা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা বিভিন্ন সংগঠনের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।

ইউএসএআইডি'র ডিরেক্টর সামান্থা পাওয়ার বলেন, ‘খাদ্যের অভাবে ইতোমধ্যে উত্তরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে না।

এমতাবস্থায় আগামী দিনে খাদ্যের অভাবে ব্যাপক প্রাণহানির ঘটনা এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ