Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত, ২০০ ফিলিস্তিনি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

হামাসের সাথে ইসরায়েলের সাত দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আজও (শনিবার) গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শুক্রবার ভোরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর চলমান বোমা হামলায়  প্রায় ২০০ জন নিহত হয়েছে।

গাজার হামাস নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হামলায় প্রথম দিনে ১৭৮ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়াও কয়েক ডজন আহত হয়েছে।
ইসরায়েল বলেছ, তারা হামাসের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এদিকে হোয়াইট হাউস বিশ্বাস করে যে, ইসরায়েল মানবিক সহায়তার ট্রাকগুলিকে পুনরায় গাজায় প্রবেশের অনুমতি দেবে। তবে ত্রাণবাহী ট্রাকের সংখ্যা সম্ভবত হ্রাস পাবে।

ইসরায়েলি সরকারের মতে, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে এক হাজার ২০০ জন নিহত হয় এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করে তারা।

অন্যদিকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তখন থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলায় প্রায় ৬ হাজার শিশুসহ ১৪ হাজার ৮০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ