Views Bangladesh Logo

শিল্পাঞ্চলে সেনা কর্মকর্তাদের নামে প্রতারণা: অভিযোগ দায়েরের অনুরোধ

শিল্পাঞ্চলে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঝুট ব্যবসার স্বত্ত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। যা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংস্থাটি বলেছে, বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার ঝুট ব্যবসা বা অন্যান্য যে কোনও ব্যবসা সংক্রান্ত কোনো প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়। তাই কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিম্নলিখিত নম্বরে অভিযোগ দায়ের করতে অনুরোধ করা হলো।

নম্বরগুলো হলো- ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২০৯।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ