শিবিরের জাতীয় কাউন্সিল ৩১ ডিসেম্বর
আগামী ৩১ ডিসেম্বর সকাল ৮ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রবিবার (২৯ ডিসেম্বর) শিবিরের প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১০ সালের পর প্রথমবারের মতো প্রকাশ্যে কাউন্সিল করতে যাচ্ছে শিবির।
সাদেক আবদুল্লাহ বলেন, শিবিরের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম কাউন্সিল থেকে ঘোষণা করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে