সারজিস আলমকে সমর্থনের ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিজের কোনো প্রার্থী না থাকার কারণে দলটি নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে জুলাই আন্দোলনের অগ্রণী সারজিস আলমকে সমর্থন দিচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দলের বিভিন্ন স্তরের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানিয়েছেন।
স্থানীয় নেতারা জানিয়েছেন, এই আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই। তাই তারা স্বতঃস্ফূর্তভাবে সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে কাজ করবেন। বৈঠকের পর থেকেই দলের নেতা-কর্মীরা সারজিস আলমের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন।
ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির নেতা মঈন উদ্দিন জানান, দলমতের ঊর্ধ্বে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে