Views Bangladesh Logo

ইশরাককে ডিএসসিসি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে সোমবার ব্লকেড কর্মসূচি

 VB  Desk

ভিবি ডেস্ক

শরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সোমবার ব্লকেড কর্মসূচি পালন করবে তার সমর্থকেরা।

রোববার (১৮ মে) দুপুরে নগর ভবনের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান।

তিনি বলেন, সোমবার সকাল ১১টা থেকে নগর ভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি শুরু হবে। বিকেল ৩টা পর্যন্ত নগর ভবনের সামনে এ কর্মসূচি চলবে।

এদিকে আজ সকাল থেকে নগর ভবনের সামনে মিছিল নিয়ে অবস্থান নেন ইশরাকপন্থিরা। এ সময় তারা ভেতরের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে নগরভবনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

পরে বেলা ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। তাদের মিছিলটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে গোলাপ শাহ মাজার হয়ে গুলিস্তান, প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ করে আবারও নগর ভবনের সামনে ফিরে আসে।

নগর ভবনের প্রধান ফটক ও সামনের সড়কে অবস্থান নেয়া আন্দোলনকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেনো তাকে এখনো শপথ পড়ানো হয়নি, তার ব্যাখ্যা চাই আমরা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, ততদিন আমরা একইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবো এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

অপরদিকে শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ