Views Bangladesh Logo

নগর ভবনে ইশরাকের সমর্থকদের বিক্ষোভ অব্যাহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে অবিলম্বে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিক নিয়োগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তার সমর্থকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কিছু কর্মচারীও।

৪৮ ঘণ্টা বিরতির পর সোমবার (২৬ মে) সকাল থেকে নগর ভবনের ভেতরে ফের বিক্ষোভ করছেন তারা। ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের সমর্থনে স্লোগান দিতে দিতে মাঝে মাঝে মিছিলও করছেন বিক্ষোভকারীরা।

একজন বিক্ষোভকারী সাংবাদিকদের বলেন, ‘জনগণের মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না’।

১৪ মে থেকে দ্রুত শপথগ্রহণ ও মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবন আটকে টানা বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা। পরদিন থেকে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং জন্ম ও মৃত্যু সনদ প্রদানসহ ২৮টি নাগরিক পরিষেবা স্থগিত থাকায় ঢাকা দক্ষিণের বাসিন্দাদের উল্লেখযোগ্য অসুবিধা হচ্ছে।

শনিবার (২৪ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ পাওয়ায় ইশরাকের ডিএসসিসির মেয়র হওয়ার পথ পরিষ্কার হয়েছে। যদিও এখন পর্যন্ত শপথগ্রহণের দিন ধার্য হয়নি।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এ সপ্তাহেই শপথগ্রহণ হতে পারে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ