Views Bangladesh Logo

মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের ‘যুদ্ধ ঘোষণা’

 VB  Desk

ভিবি ডেস্ক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার প্রথম কার্যদিবসে আসন্ন রমজান মাসকে সামনে রেখে মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের বড় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করে সংশ্লিষ্ট মজুতদার ও পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বার্তায় ইশরাক হোসেন জানান, তার নির্বাচিত সংসদীয় আসন থেকেই এই কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজনে তা সারা দেশে বিস্তৃত করা হবে। বাজারে কারসাজি বা মজুতদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনও ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোনও বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তা কেউই ক্ষমতার অপব্যবহার করে রেহাই পাবেন না। সব মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।’

তিনি সতর্ক করে বলেন, ‘দেশের নিম্ন আয়ের মানুষ যদি ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনে ঠিকমতো খেতে না পারে, তবে মজুতদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ