Views Bangladesh Logo

সমর্থকদেরকে রাজপথ না ছাড়ার আহ্বান ইশরাকের

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ না পড়ানোর আগ পর্যন্ত সমর্থকদেরকে রাজপথ না ছাড়ার এবং আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) ফেসবুকে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

পোস্টে ইশরাক তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘গাধাকে গাজর দিয়ে বশ করা যায়, কিন্তু আমাদেরকে নয়। এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা ওই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের খবর শুনি। রাজপথ ছাড়বেন না, আন্দোলন আরও জোরদার করতে হবে।’

তার এই মন্তব্যটি এমন এক সময়ে আসল যখন আদালত তার শপথ গ্রহণের পথকে সুগম করে দিয়েছে।

প্রবল বৃষ্টির মধ্যেও আজ ঢাকার মৎস্য ভবন এলাকায় জড়ো হন ইশরাক হোসেনর সমর্থকরা। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া একটি বিজয় মিছিল করার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

এই ঘটনাপ্রবাহ বিরোধী দলগুলোর চলমান বিক্ষোভের নতুন পর্যায়ে প্রবেশের ইঙ্গিত দেয়, যারা অন্তর্বর্তী প্রশাসনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ