Views Bangladesh Logo

৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেন জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চলমান আন্দোলন ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থানরত কর্মীদের সঙ্গে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।

আন্দোলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল। হাইকোর্ট আমাদের পক্ষে আদেশ দিয়েছে। তাই আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখছি। সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দেয়া হবে। এরপর পরিস্থিতি বিবেচনায় দল পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

তিনি জানান, সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবি আগের মতোই বহাল থাকবে।

উল্লেখ্য, এদিন সকালে থেকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর মৎস্য ভবন মোড় ও শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার বিচার দাবিতে সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছে ছাত্রদল। বিকেল পাঁচটায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

অবরোধ ও অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়। শাহবাগ এলাকার দুটি বড় হাসপাতালে আসা রোগীরাও চরম ভোগান্তিতে পড়েন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ