ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঘোষণা দিয়েছেন, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।”
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন এবং পরবর্তী মাস ২৭ এপ্রিল তাকে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে বিভিন্ন ‘নিয়মতান্ত্রিক জটিলতার’ কারণে মেয়রের চেয়ারে বসতে পারেননি বিএনপির এই তরুণ নেতা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে