Views Bangladesh Logo

মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে আবেদন ইশরাকের

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে আবেদন জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (২৫ মে) সকালে প্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন তিনি।

বৃহস্পতিবার (২২ মে) ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাককে শপথ পাঠ না করানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ।

সেদিন হাইকোর্ট বলেছিলেন, এখতিয়ারের অভাবে আবেদনটি খারিজ করা হয়েছে। উপযুক্ত ফোরামের স্থলে এই আদালতে নির্বাচনী ফোরামের মামলা করা অনুচিত।

১৪ মে আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী।

আবেদনে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং ইশরাককে মেয়র ঘোষণাকারী নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানানো হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ