আইপিএল এ ধারাভাষ্য থেকে বাদ ইরফান পাঠান
এবারের আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।
কিছু ক্রিকেটারের অভিযোগের পর পাঠানকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, খবর ভারতীয় সংবাদমাধ্যম ‘মাই খেল’।
অভিযোগ উঠেছে, ব্যক্তিগত রোষে ধারাভাষ্যে খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন ইরফান।
এবারের ধারাভাষ্যকার তালিকায় আছেন গাভাস্কার, শেবাগ, হরভজন, ধাওয়ান, ডি ভিলিয়ার্সসহ অনেক সাবেক তারকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে