Views Bangladesh Logo

বাংলাদেশ পুলিশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী আয়ারল্যান্ড

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ পুলিশের সংস্কারসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

বৈঠকে আইজিপি রাষ্ট্রদূতকে বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম ও নানামুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। তিনি পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আয়ারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত কেভিন কেলি বাংলাদেশ পুলিশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ