Views Bangladesh Logo

ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাকে এক নারী টিকটক তারকাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নারী টিকটকারের নাম ওম ফাদাহ। দেশটির সামজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেক প্রভাবশালী এবং সুপরিচিত ছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, শুক্রবার বাগদাদের পূর্ব জায়েন এলাকায় তার বাড়ির বাইরে ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেলে চড়ে আসা এক বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে।

ইরাকি নিরাপত্তা সূত্রের বরাতে বিবিসি জানায়, ওম ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। তিনি বাইরে যাওয়ার জন্য তার গাড়িতে চড়ে বসেছিলেন। এ সময় খাবার ডেলিভারি দেওয়ার ভান করে এক ব্যক্তি গাড়ির ভেতরে বসা সাওয়াদিকে গুলি করে। এতে সাওয়াদির সঙ্গে থাকা আরেক নারীও আহত হন।

এ ব্যাপারে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত একজন নারী অজানা আততায়ীর দ্বারা নিহত হয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে তদন্ত করার জন্য একটি স্পেশাল তদন্ত দল গঠন করা হয়েছে।

জানা গেছে, আঁটসাঁট পোশাক পরা তার নাচের টিকটক ভিডিওগুলোর জন্য পরিচিতি পান ওম ফাহাদ।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতাকে ক্ষুন্ন করে এমন অশালীন বক্তৃতা সম্বলিত ভিডিও’ সামাজিক যোগযোগ মাধ্যমে শেয়ার করার জন্য তাকে ছয় মাসের কারাদণ্ডও দেয় আদালত।

এরপরে টিকটক, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে পোস্টকৃত আক্রমণাত্মক বিভিন্ন ক্লিপ চিহ্নিত করে তা সরিয়ে ফেলার জন্য একটি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে ২০১৮ সালে বাগদাদে প্রভাবশালী মডেল তারকা ফারেসকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ