Views Bangladesh Logo

ইরানের দারুণ প্রত্যাবর্তন, নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও সমতা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইরান। ৬৩ মিনিটে গোল করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২–২ সমতা ফিরিয়েছে তারা।

ম্যাচের শুরুতে সপ্তম মিনিটে এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। প্রথমার্ধ ১–১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারও জাস্ট গোল করে নিউজিল্যান্ডকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন।

জাস্টের দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক ক্রিস উড। বক্সের ভেতরে বল পেয়ে নিজে শট না নিয়ে নিখুঁতভাবে জাস্টকে বল বাড়িয়ে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দকে পরাস্ত করেন জাস্ট। এই গোলের মাধ্যমে এলিজা জাস্ট নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপের এক ম্যাচে একাধিক গোল করা প্রথম ফুটবলার হন। একই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে ইতিহাস গড়েন ক্রিস উডও।

তবে দ্বিতীয়বার পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইরান। ম্যাচের ৬৩ মিনিটে আরেকটি গোল করে ২–২ সমতা ফিরিয়ে আনে এশিয়ার প্রতিনিধিরা। ফলে আক্রমণ–প্রতি-আক্রমণে জমে উঠেছে ম্যাচটি।

বর্তমান স্কোর: ইরান ২–২ নিউজিল্যান্ড।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ