১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ইরান
ইরানে টানা ১২০ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। স্বতন্ত্র নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশটির ইন্টারনেট সংযোগ বর্তমানে স্বাভাবিক সময়ের মাত্র ১ শতাংশে নেমে এসেছে। খবর সিএনএনের।
নেটব্লকস অভিযোগ করেছে, ইরানের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো স্বৈরতান্ত্রিক আচরণ করছে। বিশ্বব্যাপী মূল ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি সংস্থাটির।
দীর্ঘস্থায়ী এই ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ইরানের ভেতরে বর্তমানে কী পরিস্থিতি চলছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে