Views Bangladesh Logo

দ্বিমুখী আচরণে তিন ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতকে তলব ইরানের

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের তলব করেন।

পরে ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন শেরক্লিফ, জার্মানির রাষ্ট্রদূত হানস উডো মুজেল ও ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস হোস সেখানে হাজির হন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরনা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ আওতায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

এদিকে এপ্রিলের শুরুতেই সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে, গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দেখালেও ইসরায়েলি ভূখণ্ডে ইরানি হামলার সমালোচনা করে এ ঘটনার তীব্র নিন্দা জানায় ইউরোপীয় দেশ তিনটি।

এ ঘটনায় ইউরোপের তিনটি দেশের ‘দ্বিমুখী আচরণের’ সমালোচনা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের এই মহাপরিচালক।

যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা জানান, শিগগিরই তারা নিজ দেশের রাজধানীতে এই বার্তা পৌঁছে দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ